Wednesday, 30 May 2018

পৃথিবী

সৌরমণ্ডলের সূর্য থেকে তৃতীয়
     
পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতেরআটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম "বিশ্ব" বা "নীলগ্রহ"। ইংরেজি ভাষায় পরিচিত আর্থ (Earth) নামে, গ্রিক ভাষায় পরিচিত গাইয়া (Γαῖα)[n ৫] নামে, লাতিন ভাষায় এই গ্রহের নাম "টেরা (Terra)। [২৪]
পৃথিবীর বিখ্যাত "নীল মার্বেল" চিত্র,১৯৭২ সালে চন্দ্র অভিযানের সময় এপোলো ১৭ থেকে তোলা



বিবরণ
বিশেষণপার্থিব
কক্ষপথের বৈশিষ্ট্য
যুগ জে২০০০[n ১]
অপসূর১৫২,১০০,০০০ কিমি[n ২]
(৯৪,৫০০,০০০ মাইল; ১.০১৬৭৩ এইউ)
অনুসূর১৪৭,০৯৫,০০০ কিমি
(৯১,৪০১,০০০ মাইল; ০.৯৮৩ ২৭ এইউ) [n ২]
অর্ধ-মুখ্য অক্ষ১৪৯,৫৯৮,০২৩ কিমি[১]
(৯২,৯৫৫,৯০২ মাইল; ১.০০০ ০০১ ০২ এইউ)
উৎকেন্দ্রিকতা০.০১৬ ৭০৮৬
কক্ষীয় পর্যায়কাল৩৬৫.২৫৬ ৩৬৩ ০০৪ দিন[২]
(১.০০০ ০১৭ ৪২০ ৯৬ বছর)
গড় কক্ষীয় দ্রুতি২৯.৭৮ কিমি/সে[৩]
(১০৭,২০০ কিমি/ঘ)
গড় ব্যত্যয়৩৫৮.৬১৭°
নতি৭.২৫° সৌর বিষুবরেখার সাথে
১.৫৭৮৬৯°[৪] স্থির তলের সাথে
০.০০০০৫° জে২০০০ সৌর কক্ষপথের সাথে
উদ্বিন্দুর দ্রাঘিমা-১১.২৬০ ৬৪°[৩]
অনুসূরের উপপত্তি১১৪.২০৭ ৮৩°[৩]
উপগ্রহসমূহ১ টি প্রাকৃতিক উপগ্রহ (চন্দ্র);
৫টি আপাতদৃষ্টিতে উপগ্রহ
>১৪০০ কার্যরত কৃত্রিম উপগ্রহ[৫]
>১৬ ০০০ মহাকাশের জঞ্জাল[n ৩]
ভৌত বৈশিষ্ট্যসমূহ
গড় ব্যাসার্ধ৬৩৭১.০ কিমি (৩৯৫৮.৮ মাইল)[৬]
বিষুবীয় ব্যাসার্ধ্য৬,৩৭৮.১ কিমি (৩৯৬৩.২ মাইল) [৭][৮]
মেরু ব্যাসার্ধ্য৬,৩৫৬.৮ কিমি (৩৯৪৯.৯ মাইল) [৯]
সমরূপতার০.০০৩৩৫২৮ [১০]
১/২৯৮.২৫৭২২২১০১ ইটিআরএস৮৯
পরিধি৪০০৭৫.০১৭ কিমি নিরক্ষরেখা বরাবর (২৪৯০১.৪৬১ মাইল)
৪০০০৭.৮৬ কিমি পৃথিবীর মধ্যরেখা বরাবর (২৪৮৫৯.৭৩ মাইল)[১১][১২]
পৃষ্ঠের ক্ষেত্রফল৫১০,০৭২,০০০ কিমি
(১৯৬ ৯৪০ ০০০ মাইল)[১৩][১৪][n ৪]
১৪৮ ৯৪০ ০০০ কিমিভূমি
(৫৭৫ ১০০ ০০ বর্গমাইল; ২৯.২%)
৩৬১ ১৩২ ০০০ কিমিপানি
(১৩৯ ৪৩৪ ০০০ বর্গ মাইল; ৭০.৮%)
আয়তন১.০৮৩ ২০৭ ৩×১০১২কিমি
(২.৫৯৮ ৭৬ × ১০১১ কিউবিক মাইল)[৩]
ভর৫.৯৭ ২৩৭×১০২৪কিলোগ্রাম
১.৩১ ৬৬৮ × ১০২৫ পাউন্ড)[১৫]
(৩.০×১০−৬ Mসৌর ভর
গড় ঘনত্ব৫.৫১৪ গ্রাম/সেমি[৩]
(০.১৯৯২ পাউন্ড/কিউবিক ইঞ্চি)
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ৯.৮০৭ মি/সে(৩২.১৮ ফিট/সে)[১৬]
মুক্তি বেগ১১.১৮৬ কিমি/সে [৩]
(৪০ ২৭০ কিমি/ঘন্টা; ২৫ ০২০ মাইল/ঘন্টা)
নাক্ষত্রিক ঘূর্ণনকাল০.৯৯৭ ২৬৯ ৬৮ দিন;[১৭]
(২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.১০০ সেকেন্ড)
বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ০.৪৬৫১ কিমি/সে[১৮]
(১৬৭৪.৪ কিমি/ঘন্টা; ১০৪০.৪ মাইল/ঘন্টা)
অক্ষীয় ঢাল২৩.৪৩৯ ২৮১১° [২]
উত্তর মেরুর বিষুবাংশঅসংজ্ঞায়িত°
উত্তর মেরুর বিষুবলম্ব+৯০°
প্রতিফলন অনুপাত০.৩৬৭ জ্যামিতিক[৩]
০.৩০৬ বন্ড[৩]
পৃষ্ঠের তাপমাত্রান্যূনমধ্যকসর্বোচ্চ
কেলভিন১৮৪ কে[১৯]২৮৮ কে[২০]৩৩০ কে[২১]
সেলসিয়াস-৮৯.২ °সে১৫ °সে
বায়ুমণ্ডল
পৃষ্ঠের চাপ১০১.৩২৫ কিলো প্যাসকেল (সমুদ্র সমতলের ক্ষেত্রে)
গঠন৭৮.০৮% নাইট্রোজেন(N2; শুষ্ক বাতাসের ক্ষেত্রে)[৩]
২০.৯৫% অক্সিজেন(O2)
০.৯৩% আর্গন
০.০৪০২% কার্বন ডাই অক্সাইড[২২]
~১% জলীয় বাষ্প
(জলবায়ুপরিবর্তনশীল)






পৃথিবীবী হল মানুষ সহ কোটি কোটি প্রজাতিরআবাসস্থল হল। পৃথিবীই একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা বিদিত।[২৫] ৪৫৪ কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়েছিল। এক বিলিয়ন বছরের মধ্যেই পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটে।[২৬]পৃথিবীর জৈবমণ্ডল এই গ্রহের বায়ুমণ্ডল ও অন্যান্য অজৈবিক অবস্থাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে একদিকে যেমন বায়ুজীবী জীবজগতের বংশবৃদ্ধি ঘটেছে, অন্যদিকে তেমনি ওজন স্তর গঠিত হয়েছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একযোগে এই ওজন স্তরই ক্ষতিকর সৌর বিকিরণেরগতিরোধ করে গ্রহের বুকে প্রাণের বিকাশ ঘটার পথ প্রশস্ত করে দিয়েছে।[২৭] পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ও এর ভূতাত্ত্বিক ইতিহাস ও কক্ষপথ এই যুগে প্রাণের অস্তিত্ব রক্ষায় সহায়ক হয়েছে। মনে করা হচ্ছে, আরও ৫০ কোটি বছর পৃথিবী প্রাণধারণের সহায়ক অবস্থায় থাকবে।[২৮]

পৃথিবীর উপরিতল একাধিক শক্ত স্তরে বিভক্ত। এগুলিকে ভূত্বকীয় পাত বলা হয়। কোটি কোটি বছর ধরে এগুলি পৃথিবীর উপরিতলে এসে জমা হয়েছে। পৃথিবীতলের প্রায় ৭১% লবণাক্ত জলের মহাসাগর দ্বারা আবৃত।[২৯] অবশিষ্টাংশ গঠিত হয়েছে মহাদেশ ও অসংখ্য দ্বীপ নিয়ে। স্থলভাগেও রয়েছে অজস্র হ্রদ ও জলের অন্যান্য উৎস। এগুলি নিয়েই গঠিত হয়েছে বিশ্বের জলভাগ। জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় তরল জল এই গ্রহের ভূত্বকের কোথাও সমভার অবস্থায় পাওয়া যায় না। পৃথিবীর মেরুদ্বয় সর্বদা কঠিন বরফ (আন্টর্কটিক বরফের চাদর) বা সামুদ্রিক বরফে(আর্কটিক বরফের টুপি) আবৃত থাকে। পৃথিবীর অভ্যন্তরভাগ সর্বদা ক্রিয়াশীল। এই অংশ গঠিত হয়েছে একটি আপেক্ষিকভাবে শক্ত ম্যান্টেলের মোটা স্তর, একটি তরল বহিঃকেন্দ্র (যা একটি চৌম্বকক্ষেত্র গঠন করে) এবং একটি শক্ত লৌহ অন্তঃকেন্দ্র নিয়ে গঠিত।

মহাবিশ্বের অন্যান্য বস্তুর সঙ্গে পৃথিবীর সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে সূর্য ও চাঁদের সঙ্গে এই গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। বর্তমানে পৃথিবী নিজ কক্ষপথে মোটামুটি ৩৬৫.২৬ সৌরদিনে[n ৬] বা এক নক্ষত্র বর্ষে সূর্যকে প্রদক্ষিণ করে।[৩০] পৃথিবী নিজ অক্ষের উপর ২৩.৪ ডিগ্রি কোণে হেলে রয়েছে। এর ফলে এক বিষুবীয় বছর (৩৬৫.২৪ সৌরদিন) সময়কালের মধ্যে এই বিশ্বের বুকে ঋতুপরিবর্তন ঘটে থাকে।[৩১] পৃথিবীর একমাত্র বিদিত প্রাকৃতিক উপগ্রহ হল চাঁদ। ৪.৩৫ বিলিয়ন বছর আগে চাঁদ পৃথিবী প্রদক্ষিণ শুরু করেছিল। চাঁদের গতির ফলেই পৃথিবীতে সামুদ্রিক জোয়ারভাঁটাহয় এবং পৃথিবীর কক্ষের ঢাল সুস্থিত থাকে। চাঁদের গতিই ধীরে ধীরে পৃথিবীর গতিকে কমিয়ে আনছে। ৩.৮ বিলিয়ন থেকে ৪.১ বিলিয়ন বছরের মধ্যবর্তী সময়ে পরবর্তী মহাসংঘর্ষের সময় একাধিক গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে গ্রহের উপরিতলের পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছিল।

গ্রহের খনিজ সম্পদ ও জৈব সম্পদ উভয়ই মানবজাতির জীবনধারণের জন্য অপরিহার্য। এই গ্রহের অধিবাসীরা প্রায় ২০০টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সমগ্র গ্রহটিকে বিভক্ত করে বসবাস করছে। এই সকল রাষ্ট্রের মধ্যে পারস্পরিক কূটনৈতিক, পর্যটন, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বিদ্যমান। মানব সংস্কৃতি গ্রহ সম্পর্কে বিভিন্ন ধারণার জন্মদাতা। এই সব ধারণার মধ্যে রয়েছে পৃথিবীকে দেবতা রূপে কল্পনা, সমতল বিশ্ব কল্পনা এবং পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্ররূপে কল্পনা। এছাড়া একটি সুসংহত পরিবেশ রূপে বিশ্বকে কল্পনা করার আধুনিক প্রবণতাও লক্ষিত হয়। এই ধারণাটি বর্তমানে প্রাধান্য অর্জন করেছে।

bapan alexa

alexa